মাধবপুরে ইউপি মেম্বারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত June 19, 2024
মাধবপুরে ইউপি মেম্বারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার আবু মিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর লেখার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
মঙ্গলবার, ১৮ জুন বিকেলে মাধবপুর-মনতলা সড়কের সুলতানপুর বাজারে এলাকাবাসী ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তব্য রাখেন, ইউপি মেম্বার আবু মিয়া, শিক্ষক সৈয়দ ফয়সল, মোহন শীল, প্রিয়তোষ দেব, আক্কাস মিয়া ও আনোয়ারা খাতুন সহ কয়েকজন।
বক্তারা বলেন, কয়েকবার নির্বাচিত ইউপি মেম্বার আবু মিয়ার বিরুদ্ধে শ্রীবাস সরকার নামে এক ব্যক্তি ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছেন।
বক্তারা অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও মামলা দায়েরকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।