দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এম এ রাজ্জাক চৌধুরীর স্ত্রী চৌধুরী মিনারা রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি তাহমিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবর্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমার জানাজা আগামীকাল মঙ্গলবার, ১৮ জুন বাদ আসর হযরত শাহজালাল (র) মাজার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি