শাল্লায় কৃষিতে ক্লাইমেট স্মার্ট উৎপাদন প্রযুক্তি ব্যবহার করার আহ্বান

প্রকাশিত June 9, 2024
শাল্লায় কৃষিতে ক্লাইমেট স্মার্ট উৎপাদন প্রযুক্তি ব্যবহার করার আহ্বান

শাল্লা প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো মতিউজ্জামান ক্লাইমেট স্মার্ট উৎপাদন প্রযুক্তি ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।
রবিবার, ৯ জুন (২৬ জ্যৈষ্ঠ) সুনামগঞ্জের শাল্লায় ক্লাইমেট স্মার্ট উৎপাদন প্রযুক্তি, ভাসমান কৃষি, বস্তায় চাষাবাদ, মালচিং পদ্ধতিতে সবজি, জিরো টিলেজ পদ্ধতিতে রসুন চাষাবাদ ও এডব্লিউ বিষয়ক কৃষক প্রশিক্ষণে কৃষক-কৃষাণীদের প্রতি এ আহ্বান জানান।
উপজেলা পরিষদ গণমিলনায়তনে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্টের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনব্যাপী এই কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বিশেষ অতিথি জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তি ও ভাসমান সবজি উৎপাদন নিয়ে শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো আব্দুল্লাহ আল মাসুদ তুষার কৃষক-কৃষাণীদের পরামর্শ দেন।