ছয়দফা দিবস উপলক্ষে যুক্তরাজ্যে ওয়েলস যুবলীগের আলোচনা সভা

প্রকাশিত June 8, 2024
ছয়দফা দিবস উপলক্ষে যুক্তরাজ্যে ওয়েলস যুবলীগের আলোচনা সভা

রাসেল আহমদ, কার্ডিফ : ঐতিহাসিক ছয়দফা দিবস উপলক্ষে ইউকে ওয়েলস আওয়ামী যুবলীগের উদ্যোগে কার্ডিফ শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়।
ওয়েলস যুবলীগের সভাপতি সেলিম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিকুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকিস মনসুর। প্রধান বক্তা ছিলেন ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিক। বিশেষ অতিথি ছিলেন যুগ্মসাধারণ সম্পাদক গোলাম মর্তুজা ও লিয়াকত আলী, যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, কৃষক লীগের সভাপতি শেখ মোহাম্মদ আনোয়ার, সাবেক ছাত্রনেতা মুহিবুর রহমান খসরু, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিওনের কনভেনার মুজিবুর রহমান মুজিব, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, নিউপোট যুবলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আনহার মিয়া ও রুহুল আমিন, জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম মুমিন, সহসভাপতি রকিবুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক এ বি রুনেল, আসাদ মিয়া, মৌলা আফতাব দেওয়ান ফয়সল মজিদ, শেখ সুমন তরফদার, বাবুল খান, কামাল আহমদ, নজির আহমদ, সাবেক ছাত্রনেতা আলী আমজদ, ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর, ফেরদৌস আলী, কালাম হোসেন, মারুফ আহমদ, আব্দুর রুউফ, সাবেক ছাত্রনেতা ইমরান আহমেদ, ছাত্রনেতা রাসেল আহমদ, ইফহাত আহমদ, আজাদ মিয়া. আহমেদ রহমান, আবতাহি আহমদ, ফেরদুস রহমান, আব্দুর রব, সেবুল হোসেন ও সাগর আহমেদ।
প্রধান অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর বলেন, সাতই জুন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালির মুক্তিসনদ ছয়দফার প্রতি জনতার অকুণ্ঠ সমর্থনে রচিত হয় স্বাধীনতার রূপরেখা। ছয়দফা আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীনতার স্বপ্নবীজ অঙ্কুরিত হয়।
প্রধান বক্তার বক্তব্যে ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিক বলেন, ছয়দফা দাবির পক্ষে বাঙালি জাতির সর্বাত্মক রায় ঘোষিত হয় ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।