দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ জহিরুল হকের পিতা জবরু মিয়া (৬৮) আর নেই।
শুক্রবার, ৭ জুন ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জবরু মিয়া হবিগঞ্জ শহরের সুপরিচিত ও সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন। ছিলেন হবিগঞ্জ বিতর্ক পরিষদের শিক্ষক। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
আসরের নামাজের পর হবিগঞ্জের পৈল রোডে শায়েস্তনগর জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়।
এদিকে উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ জহিরুল হকের পিতার মৃত্যুতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড তৌফিক রহমান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি