সিলেট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবগঠিত অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে সিলেট সিটি করপোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী অভিনন্দন জানিয়েছেন।
বুধবার, ২৯ মে (১৫ জ্যৈষ্ঠ) রাতে এক বার্তায় তিনি অভিনন্দন জানানোর সঙ্গে সঙ্গে আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, গত ২৭ মে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের এক সভায়ূ প্রতিষ্ঠাকালীন পরিচালক (অর্থ ও হিসাব, ভারপ্রাপ্ত) শমসের রাসেলকে আহবায়ক ও প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির জুয়েলকে সদস্য সচিব করে সংগঠনের ২৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটির অন্যরা হলেন, যুগ্মআহবায়ক অঞ্জন দেবনাথ (সহকারী রেজিস্ট্রার), মাইদুল ইসলাম চৌধুরী (সহকারী কলেজ পরিদর্শক), মো গোলাম সরওয়ার (সহকারী পরিচালক, প উ), যুগ্ম সদস্যসচিব খালেদা চৌধুরী (সেকশন অফিসার) এবং সদস্য আতিক শাহরিয়ার ধ্রুব (সেকশন অফিসার), মো আশরাফুল ইসলাম হিমেল (সেকশন অফিসার), সাজু ইবনে হান্নান খান (সেকশন অফিসার), আব্দুল মুনিম (প্রকিউরমেন্ট অফিসার), মো মোশাররফ হোসেন (উপ সহকারী প্রকৌশলী), রুহেল আলম (প্রশাসনিক কর্মকর্তা), মো রাশেদুল ইসলাম (প্রশাসনিক কর্মকর্তা), নাফিস ইমতিয়াজ (প্রশাসনিক কর্মকর্তা), গৌতম চন্দ্র দে (প্রশাসনিক কর্মকর্তা), মো শফিকুল ইসলাম (প্রশাসনিক কর্মকর্তা), মো তৌফিকুল ইসলাম (প্রশাসনিক কর্মকর্তা), কাজী মাসুদ (প্রশাসনিক কর্মকর্তা), মবরুর মিয়া (প্রশাসনিক কর্মকর্তা), বুলবুল এ কাওছার (প্রশাসনিক কর্মকর্তা), মো রহমত আলী (প্রশাসনিক কর্মকর্তা), মো আবু মুসা (প্রশাসনিক কর্মকর্তা), মুমিনুর রহমান (প্রশাসনিক কর্মকর্তা), তামান্না ফিরোজী (প্রশাসনিক কর্মকর্তা), দেবশ্রী রানী দাস (প্রশাসনিক কর্মকর্তা), আলী ফজল মো কাওছার (প্রশাসনিক কর্মকর্তা), হালিমা বেগম (প্রশাসনিক কর্মকর্তা), এনি সরকার (প্রশাসনিক কর্মকর্তা) ও আসিফ আদনান আল হাদী (প্রশাসনিক কর্মকর্তা)। সংবাদ বিজ্ঞপ্তি