সিলেট মহানগর গোয়েন্দা বিভাগ-ডিবির অভিযানে ৬৯ লাখ টাকার ভারতীয় পণ্য ও পিকআপসহ একজন গ্রেফতার হয়েছে।
উপপুলিশ কমিশনারের (ডিবি) সার্বিক দিক-নির্দেশনায় শনিবার, ২৫ মে সকাল সাড়ে ৮টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর শিবগঞ্জ সেনপাড়া রাস্তায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান আটক ও চালক রেজুয়ান আহমদকে (২৩, পিতা আব্দুর রহিম, লামা শ্যামপুর, হরিপুর, জৈন্তাপুর, সিলেট) গ্রেফতার করে।
পরে গ্রেফতারকৃত রেজুয়ান আহমদের হেফাজত থেকে ৬৯ লাখ ১৪ হাজার ৬৪০ টাকার ভারতীয় ১০৫ পিস শাড়ি, ১৪ হাজার ৫৮০ পিস স্কিনশাইন ক্রিম ও ১৪ হাজার ৬৮৮ পিস স্কিন ফ্রুট ক্রিম জব্দ করা হয়।
এ ব্যাপারে শাহপরাণ (র) থানায় মামলা রুজু করা হয়েছে। তথ্য বিবরণী