জকিগঞ্জ প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবির রিসার্চ সিস্টেম-সাউরেস আয়োজিত ‘এডভান্সড কৃষি গবেষণা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে জকিগঞ্জের নূরুল আমিন রনি সেরা প্রেজেন্টার অ্যাওয়ার্ড (ভেটেরিনারি, বায়োমেডিক্যাল সায়েন্স, বায়োটেকনোলজি অ্যান্ড বায়োইনফরমেটিক্স ক্যাটাগরি) জিতেছেন |
দুই দিনব্যপী এ সম্মেলনে বাংলাদেশ, আমেরিকা, জাপান, ইতালি, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, ভারত, চায়না, কেনিয়া ও নেপালসহ বিভিন্ন দেশের ৪৫টি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষক, গবেষক ও বিজ্ঞানী অংশগ্রহণ করেন।
নূরুল আমিন রনি জকিগঞ্জের ইলাবাজ হাজারীচক গ্রামের ব্যবসায়ী মো এস আলম ও ফারহানা বেগমের ছোট ছেলে| তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।