শাল্লায় ব্লাস্ট রোগে বোরোধানের ক্ষতি || সহায়তা পাবেন ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রকাশিত May 19, 2024
শাল্লায় ব্লাস্ট রোগে বোরোধানের ক্ষতি || সহায়তা পাবেন ক্ষতিগ্রস্ত কৃষকরা

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার বেশ কিছু এলাকায় বোরোধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ফলন মার খাওয়ায় কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন।
উপজেলার শাল্লা ইউনিয়নের অন্তর্গত ভেড়া মোহনার হাওরে ও সেননগর এলাকায় এই ফসলহানি ঘটেছে বলে কৃষকরা জানিয়েছেন।
সেননগর গ্রামের চাঁন জুল মিয়া, সাঈদুর মিয়া, হোসেন মিয়া, শাহজাহান মিয়া, আনছার মিয়া, মুক্তার মিয়া, মতলিব মিয়া, জাবুল মিয়া, মহিবুর রহমান, ছিদ্দিক মিয়া, সেবুল মিয়া ও নজরুল ইসলাম এবং দুর্লভপুর গ্রামের সেলিম মিয়া, আতাউর রহমান ও আব্দুন নূর মিয়া সাংবাদিকদের জানান, সেননগর বাঁধ এলাকা ও আশপাশের জমি সহ ভেড়া মোহনার হাওরে শতাধিক কেদার জমির বোরোধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে।
ক্ষতির মুখেপড়া এই কৃষকরা সরকারের সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি কামনা করছেন।
এ ব্যাপারে শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো আব্দুল্লাহ আল মাসুদ তুষারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রণোদনা এলে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সহায়তা করা হবে।