মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
এতে উল্লেখ করা হয়, উপজেলার চৌমোহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের নূর ইসলামের সঙ্গে তার প্রতিবেশীর জায়গা জমি সংক্রান্ত বিরোধ ছিল। গত ১৪ মে সকালে প্রতিপক্ষের লোকজন নূর ইসলামের বাড়িতে প্রবেশ করে তার স্ত্রী মাজেদা বেগমকে মারপিট করে। এতে তিনি আহত হন। প্রতিপক্ষ এ সময় নূর ইসলামের একটি টিনের ঘরে আগুনও লাগিয়ে দেয়।
আশেপাশের লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অভিযোগ সম্পর্কে মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।