সুনামগঞ্জ পৌরসভা পরিচালিত বিদ্যালয়ে শিক্ষার্থীদের ড্রেস প্রদান

প্রকাশিত May 15, 2024
সুনামগঞ্জ পৌরসভা পরিচালিত বিদ্যালয়ে শিক্ষার্থীদের ড্রেস প্রদান

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ পৌরসভা পরিচালিত ৫টি প্রাথমিক বিদ্যালয়ের অসচ্ছল পরিবারের ৬৫০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার, ১৪ মে দুপুরে পৌরসভা মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে এই ড্রেস বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো নিজাম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র নাদের বখত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ কাওসার ও নারী কাউন্সিলর পিয়ারা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ফয়সল আহমেদ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় মেয়র বলেন, সুনামগঞ্জ পৌর এলাকায় ৫টি পৌর প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়গুলো সুনামগঞ্জ পৌরসভা পরিচালনা করে। এসব বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উন্নয়ন কাজ করা হয়েছে।