সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৪ সেমিস্টারের ব্যবসায় প্রশাসন, ইংরেজি, আইন ও সিএসই বিভাগের নবাগত শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।
শনিবার, ১১ মে (২৮ বৈশাখ) সকাল ১১টায় অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসআইইউ উপাচার্য প্রফেসর ড আশরাফুল আলম বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানচর্চা ও সৃষ্টির পবিত্র পীঠস্থান। আর শিক্ষার্থীরা হচ্ছে একটি দেশের সবচেয়ে নির্ভরযোগ্য সম্পদ।
তিনি বলেন, এসআইইউর শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ আদর্শ শিক্ষার্থী তৈরিতে সহায়ক ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।
তিনি শিক্ষার্থীদের জ্ঞানমুখী হতে আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন ও বিভাগীয় প্রধান নঈমা মাসউদ নীলা। পরিচালনা করেন সিএসসি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সামিয়া রহমান ও আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী জুবায়েদ আহমেদ। স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক স্বাতী রাণী দেবনাথ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড আবুল ফতেহ ফাত্তাহ, আইন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান মো মাহমুদুল হাসান খান, ইসিই বিভাগের ডিন ও বিভাগীয় প্রধান খালেদ হোসেইন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূসরাত মাহমুদ চৌধুরী, ইংরেজি বিভাগের প্রধান প্রণবকান্তি দেব, প্রক্টর মো রেজাউল কবির, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক নসরত মাহমুদ চৌধুরী ও লাইব্রেরিয়ান মো মোস্তফা কামাল।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড পাইওনিয়রের সহযোগিতায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি