পুলিশের অভিযানে ৫১ লাখ ৬৬ হাজার টাকার ভারতীয় চিনিসহ ৪ জন আটক

প্রকাশিত May 10, 2024
পুলিশের অভিযানে ৫১ লাখ ৬৬ হাজার টাকার ভারতীয় চিনিসহ ৪ জন আটক

সিলেট মহানগরীর শাহপরান (র) থানা পুলিশের অভিযানে ৫১ লাখ ৬৬ হাজার ৭২০ টাকার ভারতীয় চিনিসহ ৪ জন আটক হয়েছে। এ সময় ২টি ট্রাকও আটক করা হয়।
শুক্রবার, ১০ মে (২৭ বৈশাখ) সকালে শাহপরান (র) থানার এসআই (নি) মো আব্দুল আজিজ, এসআই (নি) মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, এএসআই (নি) মজমুল হক সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন সিয়েরা-৬৩ ও সিয়েরা-৬৬ এবং বিশেষ অভিযানে দায়িত্ব পালনকালে বটেশ্বর এলাকায় ট্রাক ২টি আটক করে সেগুলো থেকে এই চিনি উদ্ধার করেন।
এ সময় ট্রাক মো সাজ্জাদ হোসেন (৪৩, পিতা জালাল উদ্দিন, বজ্রাপুর, মহেশপুর, ঝিনাইদহ), সহকারী মো রাজন মিয়া (২১, পিতা তোরাফ উল্লা, শাহ মিছকিন পুর, নবীগঞ্জ, হবিগঞ্জ), ট্রাকচালক রাসেল আহমদ (৩০, পিতা মৃত আব্দুল আলিম, গোবিন্দপুর, কোটচাঁদপুর ঝিনাইদহ) ও সহকারী নূর মোহাম্মদ (৩০, পিতা মৃত ইন্তাজ আলী, দক্ষিণবাগ, কালীগঞ্জ, গাজীপুর) এই চারজনকে আটক করা হয়।
আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। তথ্য বিবরণী