৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান সিলেটের অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার হয়েছে।
৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো মফিজুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার মো আছাবুর রহমানের নেতৃত্বে গত ৩ মে রাত পৌণে ১২টার দিকে সিলেট কোতয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ১৭ মাসের কারাদণ্ড ও ৬ লাখ টাকা জরিমানা সাজাপ্রাপ্ত আসামি মো সিদ্দিকুর রহমানকে (পিতা মৃত তমছিদ আলী , রাউতকান্দি, মোগলাবাজার, এসএমপি, সিলেট) গ্রেফতার করা হয়।
আটককৃত আসামিকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য বিবরণী