দক্ষিণ সুরমায় ৭ এপিবিএনের অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার

প্রকাশিত May 2, 2024
দক্ষিণ সুরমায় ৭ এপিবিএনের অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান সিলেটের অভিযানে দক্ষিণ সুরমায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার হয়েছে।
৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মো মফিজুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার মো আছাবুর রহমানের নেতৃত্বে বুধবার, ১ মে বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সুনামগঞ্জ সদর থানার মামলায় ২ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার সাজাপ্রাপ্ত আসামি মো তোফায়েলকে (পিতা মো আব্দুস ছাত্তার , দুর্গাপুর, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ) গ্রেফতার করা হয়।
তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য বিবরণী