মায়াবন সাহিত্য সংস্কৃতি পরিষদের ২১তম সাহিত্য সভায় প্রধান অতিথির বক্তব্যে গাংচিলের প্রতিষ্ঠাতা সভাপতি খান আক্তার হোসেন বলেছেন, সাহিত্যচর্চা সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মঙ্গলবার, ৩০ এপ্রিল সন্ধ্যায় মায়াবন সাহিত্য সংস্কৃতি পরিষদের আম্বরখানা কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও লেখক এ কে আজাদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক মো আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ও কবি কামাল আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ডা আব্দুল মজিদ। অতিথি বক্তা ছিলেন কৃষি তথ্য সার্ভিসের টেকনিক্যাল পার্টিসিপেট উম্মে সালমা। লেখা পাঠ করেন তৌফিক আহমেদ চৌধুরী, রোকসানা বেগম, নূরুল ইসলাম নাহিদ, কয়েস মিয়া, মুজাক্কির হোসেন, আব্দুল আহাদ, দিলারা বেগম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি