পুলিশের অভিযানে চোরাইপথে আনা ১৮টি গরুসহ ৩ চোরাকারবারি গ্রেফতার

প্রকাশিত April 26, 2024
পুলিশের অভিযানে চোরাইপথে আনা ১৮টি গরুসহ ৩ চোরাকারবারি গ্রেফতার

সিলেট মহানগর পুলিশ-এসএমপির বিমানবন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে চোরাইপথে আনা ১৮টি গরুসহ তিন চোরাকারবারি গ্রেফতার হয়েছে।
বিমানবন্দর থানার সহকারী পুলিশ কমিশনারের প্রত্যক্ষ দিক নির্দেশনায় ২৫ এপ্রিল রাত সোয়া ১১টার দিকে রাত্রিকালীন বিশেষ অভিযান ও সিয়েরা-৩৩ ডিউটিতে থাকা এসআই (নি) পিন্টু ধর ও এএসআই (নি) মো রহিম উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় বড়শলা বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ৩টি পিকআপ ভ্যানে করে আনা গরুগুলো আটক করেন।
এ সময় মো জসিম উদ্দিন (৩৫, পিতা হাবিবুর রহমান, বাগদিয়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া), মো সাদেক মিয়া (৪২, পিতা মৃত নূর মিয়া, তিনগাঁও, মাধবপুর, হবিগঞ্জ) ও মো রহিছ মিয়া (৩৯, পিতা নাদির হোসেন, বাগদিয়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) নামের তিন চোরাকারবারিকে গ্রেফতার করা হয় বলে এসএমপির তথ্য বিবরণীতে জানানো হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা রুজু করা হয়েছে।