বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : আগামী ২১ মে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী, আওয়ামী লীগ সদস্য মো আপ্তাব উদ্দিন নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বুধবার, ২৪ এপিল (১১ বৈশাখ) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি প্রচারণা শুরুর ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো হেকিম শিকদার, অলি ইসলাম, ফারুক মিয়া ও সাংবাদিক নেতা লতিফুর রহমান রাজু।
তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে ৬ জন, পুরষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যতম চেয়ারম্যান প্রার্থী মো আপ্তাব উদ্দিন জানান, তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদে দুইবার চেয়ারম্যান ছিলেন।
উপজেলার আপামর জনগণ তাকে সমর্থন করেন এবং তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।