৭ এপিবিএনের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ একজন গ্রেফতার

প্রকাশিত April 23, 2024
৭ এপিবিএনের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ একজন গ্রেফতার

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেটের অভিযানে একটি চোরাই মোটরসাইকেলসহ একজন গ্রেফতার হয়েছে।
৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায়, অতিরিক্ত পুলিশ সুপার মো মফিজুল ইসলামের তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (নি) মো শহীদুল ইসলাম শেখের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার, ২২ এপিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেলটিসহ ইয়াছিন আল অন্তর (২৪) নামের একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইয়াছিন আল অন্তর সুনামগঞ্জ শহরের জামতলা এলাকার মো ইব্রাহিম আলীর ছেলে। পরে সুনামগঞ্জ সদর থানায় এ ব্যাপারে এজাহার দায়ের করা হয়। তথ্য বিবরণী