শায়েস্তাগঞ্জে ইন্টারনেট সংযোগ নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৫০ জন

প্রকাশিত April 22, 2024
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট সংযোগ নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৫০ জন

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ইন্টারনেট সংযোগকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন হয়েছে।
সোমবার, ২২ এপ্রিল (৯ বৈশাখ) সকাল ১১টার দিকে উপজেলার নূরপুর ইউনিয়নের পুরাসুন্ধা গ্রামে এ সংঘর্ষ হয়।
এলাকার লোকজন জানান, রবিবার সন্ধ্যায় নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন ও ইন্টারনেট ব্যবসায়ী জুনায়েদ তালুকদারের মাঝে কথা কাটাকাটি হয়ে। এর জের ধরে পরদিন সকালে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহতদেরকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীনরা হলেন, ইসহাক আলী সেবন, শিমুল, জসিম, খোকন, শেখ সোহাগ, সোহেব, সায়েব আলী, মোতাব্বির হোসেন সোহাগ, মাসুক, রুবেল, খেলু, হেলন মিয়া, সারাজ মিয়া, লস্কর মিয়া, কাপ্তান, কামাল, আলমগীর, লিলু, সিরাজ, এমরান, আকল আলী, জুনায়েদ তালুকদার, নজরুল তালুকদার, রতন তালুকদার ও শাহজাহান তালুকদার।
শায়েস্তাগঞ্জ থানার ওসি তদন্ত উত্তম দাশ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।