ইউকে ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

প্রকাশিত April 18, 2024
ইউকে ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

ফয়ছল মনসুর, ওয়েলস, ইউকে : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে যুক্তরাজ্য ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার, ১৮ এপ্রিল (৫ বৈশাখ) দুপুরে কার্ডিফের মেঘনায় ‘বাংলাদেশের অভ্যুদয়ে মুজিবনগর সরকার’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মালিকের পরিচালনায়ে এতে বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক সম্পাদক আনকার মিয়া, যুগ্মসাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম মুমিন, সহসভাপতি রকিবুর রহমান, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক এ বি রুনেল ও ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর।
ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও ত্রিশ লাখ শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। মুজিবনগর বাঙালি জাতির বীরত্বের প্রতীক।
সভাপতির বক্তব্যে ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকিস মনসুর বলেন, মুজিবনগর সরকার ও বাংলাদেশের স্বাধীনতা একই সূত্রে গাঁথা। মুজিবনগর সরকারের সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ সকল ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে।