সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার হয়েছে।
এর মধ্যে রয়েছে নিয়মিত মামলায় ২ জন ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ জন। গ্রেফতারকৃতদেরকে পরে আদালতে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার, ৪ এপ্রিল দিনগত রাতে কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল এসআই মাছুম আলমের নেতৃত্বে এসআই মুজিবুর রহমান, এএসআই জামীর হোসেন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে কানাইঘাট থানার মামলায় এজাহার নামীয় আাসামি উপজেলার ভাটিদিহি গ্রামের এবাদুর রহমান (পিতা মৃত আব্দুল মুছব্বির) ও হোসনে আরা (স্বামী এবাদুর রহমান) এবং পরোয়ানাভুক্ত আসামি মো শেলিমুর রহমান (পিতা মখলিছুর রহমান, দুর্গাপুর, নয়াফৌদ), নজরুল ইসলাম (পিতা মৃত গোলাম খালেক, দুর্গাপুর, মল্লিফৌদ) ও মো এখলাছ উদ্দিনকে (পিতা ফয়জুল হক, চাপনগর বাজার) গ্রেফতার করে। তথ্য বিবরণী