সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত April 5, 2024
সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাপ্তাহিক হলি সিলেটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম ও ডিরেক্টর লন্ডন প্রবাসী ফজলুল হকের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার, ৪ এপ্রিল মহানগরীর দরগাগেইট এলাকায় একটি অভিজাত হোটেলে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাপ্তাহিক হলি সিলেটের নির্বাহী সম্পাদক মো জহুরুল ইসলামের সভাপতিত্বে ও হাসিদুল ইসলাম পিন্টুর পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া) মো সাইফুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কাশেম রুমন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার ইউনুছ চৌধুরী, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আব্দুল ওয়াহাব জুয়ার্দ্দার, বিশিষ্ট ফটো সাংবাদিক আতাউর রহমান আতা ও দৈনিক জনতা পত্রিকার সিলেট ব্যুরো প্রধান কামাল উদ্দিন আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি