মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ২৮ মার্চ মাধবপুর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, পুলিশ ইন্সপেক্টর মো মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী মো জাকির হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, ,শিক্ষক সাইফুল ইসলাম মৃধা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ মাধবপুর প্রেসক্লাবের সদস্যরা।