৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেটের অভিযানে দক্ষিণ সুরমায় ১টি চোরাই মোটরসাইকেলসহ দুই জন আটক হয়েছে।
৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায় অতিরিক্ত পুলিশ সুপার মো মফিজুল ইসলামের তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (নি) মো জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৭ এপিবিএন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্প ইন্টেলিজেন্স টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার, ২৫ মারর্চ (১১ চৈত্র) রাত সোয়া ৯টার দিকে দক্ষিণ সুরমার রশিদপুর পয়েন্টে অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেলসহ ফয়সাল আহমেদ (২৫, মোছাব্বির আলী, কাদিপুর, বিশ্বনাথ, সিলেট) ও জাকির হোসেনকে (২৫, পিতা আবুল কালাম, কারিকোনা, বিশ্বনাথ, সিলেট) আটক করা হয়।
পুলিশ পরিদর্শ (নি) জাহাঙ্গীর আলম এ ঘটনার বিষয়ে বাদি হয়ে এসএমপির দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করেন। তথ্য বিবরণী