৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটের অভিযানে তালিকাভুক্ত ২ মানবপাচারকারী গ্রেফতার হয়েছে।
৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মো মফিজুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নি) এস এম আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রবিবার, ২৪ মার্চ (১০ চৈত্র) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়নপুর গ্রামে অভিযান চালানো হয়।
অভিযানকালে মানবপাচারকারী হিসেবে তালিকাভুক্ত আসামি পলাশ চন্দ্র বিশ্বাস (৩৪) ও অমৃত চন্দ্র বিশ্বাসকে (৫০) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বেলাবো থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য বিবরণী