যুক্তরাজ্য ভিত্তিক পরিবেশবাদী সংগঠন অমরাবতির উদ্যোগে সিলেটে স্বল্পআয়ের কর্মজীবীদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে শনিবার, ২৩ মার্চ দুপুরে সিলেট মহানগরীর দরগা গেইট এলাকায় সংগঠনের সিলেট চ্যাপ্টারের ব্যবস্থাপনায় বিভিন্ন বেসরকারি ব্যাংকের ২৫ নৈশপ্রহরীর মধ্যে নগদ ২ হাজার টাকা করে বিতরণ করা হয়।
এ সময় যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল প্লাটফরমে আর্থিক সহায়তা প্রাপ্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অমরাবতির চেয়ারম্যান সেবুল চৌধুরী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অমরাবতির পরিচালনা পরিষদের সদস্য খালেদা রওশন, বাংলাদেশ চ্যাপ্টারের মূখ্য সমন্বয়ক ডা খুর্শেদা তাহমীন সীমু, সমন্বয়ক শিরিন চৌধুরী, প্রতিনিধি সুলতানা সাত্তার, হায়দার আহমদ চৌধুরী, আহমদ জিননুন দারা, সদস্য অধ্যাপক জান্নাত আরা খান পান্না, লেখক মোশতাক চৌধুরী ও সারাহ তাসমীন।
এছাড়াও বাংলাটিভির বিশেষ প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ উপস্থিত ছিলেন।
আর্থিক সহায়তা প্রাপ্তরা অমরাবতির এই উদ্যোগের জন্যে আন্তরিক ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি