মাধবপুরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আশার ফ্রি মেডিক্যাল ক্যাম্প

প্রকাশিত March 19, 2024
মাধবপুরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আশার ফ্রি মেডিক্যাল ক্যাম্প

মাধবপুর প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে বেসরকারি সংস্থা আশার উদ্যোগে বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
সোমবার, ১৮ মার্চ বিকেলে উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটিতে আশার কার্যালয়ে ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আশার হবিগঞ্জ জেলা অডিট অফিসার মো আতাউর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার মো আব্দুল কাইয়ুম, ডা নাইমা রহমান তোহা, শিপ্রা, কলি, বিথী ও নূরুন্নাহার সহ অন্যরা।