মৌলভীবাজারে ‘যুক্তরাজ্য ভ্রমণের দিনগুলো’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

প্রকাশিত March 19, 2024
মৌলভীবাজারে ‘যুক্তরাজ্য ভ্রমণের দিনগুলো’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

জেসমিন মনসুর, যুক্তরাজ্য : বিশিষ্ট লেখক, আইনজীবী ও শিক্ষাবিদ ড মোহাম্মদ আবু তাহেরের ’যুক্তরাজ্য ভ্রমণের দিনগুলো’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ মার্চ মৌলভীবাজারে একটি কনফারেন্স হলে শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম মৌলভীবাজারের সভাপতি লেখক ড আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড ফজলুল আলী।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদকমণ্ডলীর সভাপতি ব্রিটেনের কমিউনিটি লিডার ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী মো আব্দুল হান্নান, প্রবীণ সাংবাদিক বকশি ইকবাল আহমদ, অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, অধ্যাপক মোহাম্মদ সেলিম, সাংবাদিক নূরুল ইসলাম শেফুল, কবি সৌমিত্র দেব টিটু, এম মুহিবুর রহমান মুহিব, কবি পুলক ধর ও কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাস্ট্রের সহসভাপতি ফারুক আহমদ।
বক্তাগণ বইটির বহুল প্রচার প্রত্যাশা করেন।
পরে শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম মৌলভীবাজারের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা বশির আহমেদ।