সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে ১৫ ফেব্রুয়ারি সংঘটিত দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর জন্যে দায়ী ট্রাক্টর চালককে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ গ্রেফতার করেছে।
রবিবার, ১০ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে র্যাব-৯, সিলেটের একটি আভিযানিক দল জৈন্তাপুর উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার আসামি ট্রাক্টরচালক জুবায়ের আহমদকে (২৫, পিতা আব্দুল মতিন), গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য বিবরণী