উন্নত জকিগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন হুছামুদ্দিন চৌধুরী এমপি

প্রকাশিত March 11, 2024
উন্নত জকিগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন হুছামুদ্দিন চৌধুরী এমপি

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মোহাম্মদ হুছামুদ্দিন চৌধুরী বলেছেন, কোনো নাগরিক যেন সেবা নিতে এসে হয়রানির শিকার না হন।
সোমবার, ১১ মার্চ (২৭ ফাল্গুন) দুপুরে জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
একই সঙ্গে মোহাম্মদ হুছামুদ্দিন চৌধুরী উন্নত জকিগঞ্জ গড়তে প্রতিটি দপ্তরকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহবান জানান।
তিনি বলেন, প্রকৃত সুবিধাবঞ্চিতরাই যেন সরকারি সকল সুবিধা ভোগ করে। এখানে কোনো ধরনের স্বজনপ্রীতি মেনে নেওয়া হবেনা।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, ইউএনও আফসানা তাসনিম, সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, প্রাণীসম্পদ কর্মকর্তা রাজিব চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী রাশেদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মাহফুজুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা দেলোয়ার হোসেন, জনস্বাস্থ বিভাগের কর্মকর্তা আজাদ কাজী প্রমুখ।