সামাজিক ও মানবিক কল্যাণে জকিগঞ্জ পৌরসভা প্রবাসী পরিষদ গঠন

প্রকাশিত March 8, 2024
সামাজিক ও মানবিক কল্যাণে জকিগঞ্জ পৌরসভা প্রবাসী পরিষদ গঠন

জকিগঞ্জ প্রতিনিধি : সামাজিক ও মানবিক কল্যাণ সাধনে বিশ্বের বিভিন্ন দেশে জকিগঞ্জ পৌরসভার ৯ ওয়ার্ডের প্রবাসীদের নিয়ে ‘জকিগঞ্জ পৌরসভা প্রবাসী পরিষদ’ নামে নতুন একটি সংগঠন গঠন করা হয়েছে।
শুক্রবার, ৮ মার্চ (২৪ মার্চ) বিকেলে আমেরিকা প্রবাসী এম আব্দুল্লাহ আল মামুন হীরাকে সভাপতি, ইতালি প্রবাসী মো জালাল উদ্দিন খানকে সাধারণ সম্পাদক ও ফ্রান্স প্রবাসী আব্দুল আহাদকে সাংগঠনিক সম্পাদক করে সংগঠনের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
একই সঙ্গে আগামী এক বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে।
কার্যনির্বাহী পরিষদের দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি মুহা শামসুদ্দোহা (সৌদী আরব), সহসভাপতি মামুনুর রশীদ মামুন (ইতালি), আব্দুল হক (কুয়েত), জসিম উদ্দিন জুয়েল (ইংল্যান্ড), নূরুল ইসলাম (আরব আমিরাত), মো আব্দল্লাহ (স্পেন), মতিউর রহমান সুজন (পর্তুগাল), রুহেল আহমদ (ফ্রান্স), মুমিতুজ্জামান সুজন (ইতালি), যুগ্মসাধারণ সম্পাদক শরীফ আহমদ (ফ্রান্স), সহসাধারণ সম্পাদক আফসার আহমদ (ফ্রান্স), ফয়সল খান (পর্তুগাল), সাজু আহমদ (সৌদী আরব), মখসুদ আহমদ (মালয়েশিয়া), লিটন আহমদ (ইংল্যান্ড), জুবায়ের আহমদ জুয়েল (ইংল্যান্ড), সাবেল আহমদ (আমেরিকা), শাহনেওয়াজ নাজু (আমেরিকা), তানজিম শাহরিয়ার শাওন (ফ্রান্স), সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ (ফ্রান্স), সহসাংগঠনিক সম্পাদক নূরুল আমীন (ইংল্যান্ড), রুবেল আহমদ (সৌদী আরব), বাদল আহমদ (আরব আমিরাত), রুহেল আহমদ (পর্তুগাল), ফয়সল আহমদ (ফ্রান্স), কুতবুল আলম রাজু (কাতার), দুলু চৌধুরী (কাতার), জুয়েল আহমদ (ফ্রান্স), ছয়েফ আহমদ (ফ্রান্স), রেদওয়ান হোসেন রাজু (সৌদী আরব), দপ্তর সম্পাদক লুৎফুর রহমান জুনু (কুয়েত), কোষাধ্যক্ষ মুনিম আহমদ (বাংলাদেশ), প্রচার সম্পাদক এহিয়া আহমদ (সৌদী আরব), ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ (কুয়েত), প্রবাসী কল্যাণ সম্পাদক আলী আশরাফ (ফ্রান্স), সমাজসেবা সম্পাদক খালেদ আহমদ (সৌদী আরব), তথ্য ও গবেষণা সম্পাদক সুহেল আহমদ (স্পেন), নির্বাহী সদস্য রেজাউল করীম রাজু (রোমানিয়া), মহসিন আহমদ (আরব আমিরাত), মঈন উদ্দিন রুহেল (ফ্রান্স), কয়েছ আহমদ (আরব আমিরাত), বাবুল আহমদ (আরব আমিরাত), আব্দুল্লাহ আল ফারুক মনি (ইংল্যান্ড), নয়ন আহমদ (ইতালি), কবির আহমদ (ইংল্যান্ড), দেলোয়ার আহমদ (আরব আমিরাত) এবং সদস্য আব্দুস শহীদ (উমান), মুন্না আহমদ (আরব আমিরাত), জাহেদুর রহমান জাহেদ (ফ্রান্স), এহসান আহমদ (ফ্রান্স), মাসুম আহমদ (আরব আমিরাত), শিবলু (আমেরিকা), আহমেদ তারেক (ইংল্যান্ড), বিলাল আহমদ (আরব আমিরাত), দিদারুল ইসলাম ইমরান (উমান), রাহাত (আমেরিকা), দিদারুল ইসলাম টিপু (কানাডা), কামরান আহমদ বাপ্পী (কাতার), নাসির উদ্দিন (ফ্রান্স), এস এম বাবর (ফ্রান্স), ইমতিয়াজ আহমদ ইমন (মালয়েশিয়া), হোসাইন মোহাম্মদ মুক্তার (ফ্রান্স), জাবেল আহমদ (আরব আমিরাত), ছালিক আহমদ (সৌদী আরব), নাঈফ আহমদ (ইতালি), মাহবুবুর রহমান তাহসিন (পর্তুগাল), ফাহিম আহমদ (আমেরিকা), কামরান আহমদ (সৌদী আরব) ও আব্দুল ওয়াহিদ (সৌদী আরব)।
এছাড়া এ কমিটির কার্যক্রম দেখা শোনা ও পরামর্শ দেওয়ার জন্য ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন আমেরিকা প্রবাসী অ্যাডভোকেট এমাদ উদ্দিন, আবিদুর রহমান আবিদ, ইংল্যাণ্ড প্রবাসী এম এ হাফিজ বকুল, আমেরিকা প্রবাসী নজরুল ইসলাম, ফজল আহমদ, ইংল্যান্ড প্রবাসী মশিউর রহমান শাহীন, বাহরাইন প্রবাসী আব্দুল মালিক আনসারী, ইংল্যান্ড প্রবাসী আহমেদ ওয়াহিদুজ্জামান সুহেল, পর্তুগাল প্রবাসী দেলোয়ার হোসেন দুলু, ইংল্যান্ড প্রবাসী হাফিজ মাওলানা নাঈম উদ্দিন, আরব আমিরাত প্রবাসী সেলিম আহমদ, ফ্রান্স প্রবাসী আব্দুন নূর ও ইংল্যান্ড প্রবাসী আতিকুর রহমান।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।