সিকৃবি আইকিউএসি সেলের অতিরিক্ত পরিচালক সরকার মো ইব্রাহীম খলিল

প্রকাশিত March 6, 2024
সিকৃবি আইকিউএসি সেলের অতিরিক্ত পরিচালক সরকার মো ইব্রাহীম খলিল

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল-আইকিউএসির অতিরিক্ত পরিচালক হিসাবে মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সরকার মো ইব্রাহীম খলিল দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
মঙ্গলবার, ৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশে রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড মো ফুয়াদ মণ্ডলের স্থলে ৬ মার্চ থেকে আগামী ৩ বছরের জন্য প্রচলিত শর্তে সরকার মো ইব্রাহীম খলিলকে শিক্ষক হিসেবে তার নিজ দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে আইকিউএসি বিভাগের অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। এ দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সকল মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধাদি ভোগ করবেন।
উল্লেখ্য, ইতঃপূর্বে তিনি সিকৃবির হযরত শাহপরান (র) হলের সহকারী প্রভোস্ট ও মাৎস্য খামারের সহযোগী পরিচালকের দায়িত্ব পালন করেন। সংবাদদাতা