নবীগঞ্জে ৭ এপিবিএন সিলেটের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আটক ১

প্রকাশিত March 4, 2024
নবীগঞ্জে ৭ এপিবিএন সিলেটের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আটক ১

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেটের অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি চোরাই মোটরসাইকেলসহ একজন আটক হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায় সহকারী পুলিশ সুপার মো আছাবুর রহমানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নি) এস এম আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রবিবার, ৩ মার্চ (১৯ ফাল্গুন) বিকাল ৫টার দিকে উপজেলার সৈয়দপুর বাজারে অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেলটিসহ মো সোহান মিয়া (১৯ পিতা মো দুদু মিয়া, ঘোড়ারাই, মৌলভীবাজার সদর) নামে একজনকে আটক করা হয়।
এসআই (নি) মো আবুল বাশার এ ঘটনায় বাদি হয়ে নবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন। তথ্য বিবরণী