মাধবপুরে কাশিমনগর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশিত March 2, 2024
মাধবপুরে কাশিমনগর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর সিপাহসালার শাহ সায়্যেদ নাসির উদ্দিন (র) আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এই প্রতিযোগিতা শেষে ২৯ ফ্রেরুয়ারি দুপুরে বিদ্যালয়ের মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা বিআরডিবি চেয়ারম্যান হুমায়ুন কবিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌমোহনী ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা জামাল উদ্দিন, শিক্ষক সামসুর রহমান, আব্দুর রশিদ মাস্টার, আব্দুল মতিন মাস্টার, ইউপি মেম্বার মোশারফ হোসেন, সমাজসেবক ডা মিজানুর রহমান ও মীর্জা ইকরাম।