এনইইউবিতে অ্যাডভোকেট ইকবাল অধ্যাপক খলিল ও অধ্যাপক শিবলী স্মরণ

প্রকাশিত February 29, 2024
এনইইউবিতে অ্যাডভোকেট ইকবাল অধ্যাপক খলিল ও অধ্যাপক শিবলী স্মরণ

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এনইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী এবং সাবেক উপাচার্য বিশিষ্ট বিজ্ঞানী ড মো খলিলুর রহমান ও বিশিষ্ট ইতিহাসবিদ প্রফেসর ড আতফুল হাই শিবলীকে স্মরণ করা হলো।
এ উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ড এ কে আব্দুল মোমেন।
স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন এনইইউবির উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো কামাল আহমদ চৌধুরী, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, প্রফেসর হেনা সিদ্দিকী, প্রফেসর ডা নাহিদ ইলোরা, প্রফেসর ড আতফুল হাই শিবলীর সহধর্মিণী প্রফেসর নাজিয়া খাতুন ও ভাই নসরুল হাই নিজামী, অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর পুত্রবধূ সানজিদা চৌধুরী এবং প্রফেসর ড মো খলিলুর রহমানের ভাতিজি রুবাইয়াত জাহান। তারা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
আরও উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালরে গণিত বিভাগের প্রফেসর ড আনোয়ারুল ইসলাম দীপু ও সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মমতাজ বেগম। স্বাগত বক্তব্য রাখেন স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক ড শামীম আল আজিজ লেলিন। এছাড়াও স্মৃতিচারণ করেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ডা রঞ্জিত কুমার দে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর আব্দুল মান্নান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো শাহজাদা আল সাদিক। দোয়া পরিচালনা করেন আল খাজা মসজিদের ইমাম মাওলানা ফয়জুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি