মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে দু পক্ষের সংঘর্ষে পাবেল মিয়া নামে এক কৃষকের মৃত্যুর জের ধরে গ্রেফতার আতংকে শতাধিক পরিবারের পুরুষরা পালিয়ে বেড়াচ্ছেন। এমন পরিস্থিতিতেও ঘটছে গরু চুরি ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা। ২৭ ফেব্রæয়ারি গভীর রাতে মৃত মহারাজ মিয়ার ছেলে আক্তার মিয়ার বসত ঘরে অগ্নিকাÐ সংঘটিত হয়। এতে ঘরে থাকা দামি আসবাবপত্র ও জামা-কাপড় সহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত আক্তার মিয়ার স্ত্রী সহ কয়েকজন নারী জানান, প্রতিপক্ষের লোকজন তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। ঘরে অগ্নিসংযোগ করে গরুও নিয়ে গেছে ।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, আগুনের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।