উপজেলা পরিষদ নির্বাচন : মাধবপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

প্রকাশিত February 25, 2024
উপজেলা পরিষদ নির্বাচন : মাধবপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

মাধবপুর প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ মতবিনিময় করেছেন।
২৪ ফ্রেরুয়ারি রাতে মাধবপুর পৌরসভার কৃষ্ণনগর এলাকায় প্রার্থী আব্দুল আজিজ তাকে সমর্থক জ্ঞাপনকারী বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন।
শিক্ষক মুসা মিয়ার সভাপতিত্বে ও আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক পাঠান, রঙ্গু মিয়া, মিয়া হোসেন ভূঁইয়া ও উজ্জ্বল পাঠান সহ অন্যরা।
এর আগে ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ তার বাসায় আরও কয়েকটি ওয়ার্ডের নাগরিকদেরকে নিয়ে মতবিনিময় করেন।
গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর বাবুল হোসেন, সাবেক কাউন্সিলর আবুল বাশার ও গোলাপ খান সহ অনেকে।