বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি জাবেদ সাধারণ সম্পাদক খালেদ

প্রকাশিত February 25, 2024
বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি জাবেদ সাধারণ সম্পাদক খালেদ

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
আগামী দুই বছরের (২০২৪ ও ২০২৬) জন্য গঠিত ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে পুনরায় সভাপতি পদে জাবেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মো খালেদ নির্বাচিত হয়েছেন।
রবিবার, ২৫ ফেব্রুয়ারি (১২ ফাল্গুন) যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন সিটির অভিজাত এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত কাউন্সিলে নতুন কার্যকরী কমিটি নির্বাচন করা হয়।
কমিটির অন্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি বিজিত ধর মনি, সহসভাপতি খোকন আহমেদ, লুৎফুর রহমান শিলু, সৈয়দ মো ওতিউর রহমান ও আলী আহমেদ ফারিস, সহসাধারণ সম্পাদক আজহার রহমান, কোষাধ্যক্ষ জসিম চৌধুরী, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক আবেদ মনসুর, প্রচার ও তথ্য সম্পাদক তাহমিদ চৌধুরী, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মীর তানভীর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লিটন সূত্রধর, সমাজকল্যাণ সম্পাদক মো আহমেদ দিপু, কার্যনির্বাহী সদস্য জাকের চৌধুরী, রব্বানী তালুকদার, প্রদোন্ন চন্দ্র পুতুল, আবুল কালাম আজাদ, কে ডি বাবলু, লাবিব শাহরিয়ার খান, সায়েম চৌধুরী, মুকুল খান, ফাহিম আহমেদ, দুলাল আলী ও সায়েম ইসতিয়াক।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মতিন চৌধুরী, আমিনুর রশিদ চৌধুরী, ইকবাল ফয়েজ স্বপন, আহাদ আহমেদ ও আহাদ মোহাম্মদ।
উল্লেখ্য, নির্বাচনে প্রতিটি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হন। সংবাদ বিজ্ঞপ্তি