চা শ্রমিক কন্যা প্রীতি উড়াংয়ের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন করা হয়েছে।
৬ ফেব্রুয়ারি ঢাকার মোহাম্মদপুরে গৃহকর্মী প্রীতি রহস্যজনকভাবে আট তলা ভবন থেকে পড়ে মারা যায়।
তার মৃত্যু চা শ্রমিকদেরকে যেমনি শোকাহত করেছে তেমনি তাদের মনে নানা প্রশ্ন জাগিয়ে তুলেছে।
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি (৩ ফাল্গুন) এই মানববন্ধনের আয়োজন করে মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট ও ব্রেকিং দ্য সাইলেন্স নামে দুটি বেসরকারি সংস্থা। এই আয়োজনে যুক্ত হয় বিডিআরএম ও অন্যান্য সংগঠন।
মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের প্রধান নির্বাহী পরিমল সিং বাড়াইকের সভাপতিত্বে ও ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প সমন্বয়কারী পারভেজ কৈরীর সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কালীঘাট ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মিতু রায়, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, ইসমাইল মাহমুদ, ব্রেকিং দ্য সাইলেন্সের অফিস-ইন-চার্জ মো রুবাইয়াৎ ফেরদৌস, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের উপদেষ্টা দিলীপ কুমার কৈরী, মিরতিংগা প্রমুখ।