সাংবাদিক মির্জা সোহেলের ভাইয়ের মৃত্যুতে জেলা প্রেসক্লাবের শোক প্রকাশ

প্রকাশিত February 16, 2024
সাংবাদিক মির্জা সোহেলের ভাইয়ের মৃত্যুতে জেলা প্রেসক্লাবের শোক প্রকাশ

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, দৈনিক উত্তরপূর্বর সিনিয়র রিপোর্টার মির্জা সোহেলের বড় ভাই মির্জা সাজলুর মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তারা বলেন মির্জা সাজলু একজন জনদরদী ও জনপ্রিয় সমাজসেবক ছিলেন। তিনি ব্যক্তি জীবনে জনগণকে নানাভাবে সহযোগিতা করেছেন। তার এ মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
হাসিনা বেগম চৌধুরী ও শাহ্ দিদার আলম চৌধুরী নবেল মরহুম মির্জা সাজলুর রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মির্জা সাজলু শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি (৩ ফাল্গুন) সকাল ৮টায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মরহুমের জানাজা বাদ আছর সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের শেরপুর মির্জা বাড়ির জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর মির্জা বাড়ির পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি