জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ থানা পুলিশ চুরি যাওয়া গরু সহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে।
জকিগঞ্জ থানার এসআই জাহেদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার চারখাই পুলিশ ক্যাম্পের সহায়তায় ১৪ ফেব্রুয়ারি রাতে চারখাই এলাকা থেকে সিলেট সদর উপজেলার বড়শলা এলাকার মো আলম হোসেন (২১, পিতা আব্দুর রউফ), নাদিম আহমদ (২০, পিতা আব্দুল করিম), শাহ মো নূর উল্লাহ (১৯, পিতা মাহমুদুল হাসান) ও সেলিম মিয়াকে (২১, পিতা মৃত নাছির মিয়া) গ্রেফতার করে।
এ সময় তাদের নিকট হতে চুরি যাওয়া ২টি গরু ও গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।