নর্থ ইস্ট এডুকেশন ট্রাস্টের অন্যতম সদস্য ফজলুর রহমান চৌধুরীর (এফ আর চৌধুরী) মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
এফ আর চৌধুরী, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি (৩০ মাঘ) ৬টায় কানাডার টরেন্টো শহরের স্কারবোরো জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা মোহাম্মদ আফজল মিয়া ও উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেছেন, ‘ফজলুর রহমান চৌধুরীর মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগীকে হারালাম।’
তারা নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবার, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীসহ সকলের প্রতি গভীর সমবেদনা জানান ।
উল্লেখ্য এফ আর চৌধুরীর পৈত্রিক নিবাস সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রণকেলী গ্রামে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সংবাদ বিজ্ঞপ্তি