নবীগঞ্জে বিশ্বের প্রবীণতম সাধক পদ্মশ্রী স্বামী শিবানন্দকে সংবর্ধনা জ্ঞাপন

প্রকাশিত February 12, 2024
নবীগঞ্জে বিশ্বের প্রবীণতম সাধক পদ্মশ্রী স্বামী শিবানন্দকে সংবর্ধনা জ্ঞাপন

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জের শ্রী শ্রী ঠাকুর বাণীনাথের শুভ আবির্ভাব মহোৎসব উপলক্ষে ১২৭ বছর বয়সী বিশ্বের প্রবীণতম সাধক ভারত সরকারের ‘পদ্মশ্রী’ পদকপ্রাপ্ত স্বামী শিবানন্দকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
সোমবার, ১২ ফেব্রুয়ারি (২৯ মাঘ) বিকালে শতক ঠাকুরবাণী আশ্রমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশ্রমের সেবায়েত গুরুমাতা ফাল্গুনী গোস্বামীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক নন্দকিশোর রায়ের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক ও গবেষক প্রফেসর নন্দলাল শর্মা, প্রকৌশলী মনোজ বিকাশ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, ভারতের বেঙ্গালুরের ফাল্গুনী ভট্টাচার্য্য, আগরতলার ডা বিধান নাথ চৌধুরী, অ্যাডভোকেট মনমোহন দেবনাথ, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, গজনাইপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো ইকবাল আহমদ ছালিক মিয়া, প্রভাষক প্রণয় কুমার দত্ত, পরিতোষ মোহন দত্ত প্রমূখ। গীতাপাঠ করেন বিপ্লব ভট্টাচার্য্য। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেটের মহানাম সেবক সংঘের সুনীল পাল চৌধুরী, অ্যাডভোকেট শিপন পাল, চন্দন দে, তপন পাল ও শৈলেশ দত্ত।
সংবর্ধিত পদ্মশ্রী শিবানন্দকে মানপত্র ও ঠাকুরবাণীর বাঁধাইকৃত প্রতিকৃতি তুলে দেন আশ্রমের গুরুমাতাজী ফাল্গুনী গোস্বামী।