সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আসন্ন ৩য় সমাবর্তন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড মো আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।
ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক নঈমা মাসুদ নীলার সভাপতিত্বে মতবিনিময় সভায় আসন্ন ৩য় সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সমাবর্তনে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের অংশগ্রহণ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
উল্লেখ্য, ৩য় সমাবর্তনে শুধু ব্যবসায় প্রশাসন বিভাগ থেকেই প্রায় ৩ হাজার গ্রাজুয়েট অংশগ্রহণ করতে পারবেন।
মতবিনিময় সভায় ব্যবসায় প্রশাসন বিভাগের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি