বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১১ ফেব্রুয়ারি (২৮ মাঘ) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তেন বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ও আইএফআইসি ব্যাংকের সুনামগঞ্জ শাখার সমন্বয়ে এবং সুনামগঞ্জে ২৫টি ব্যাংকের সহযোগিতায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ের বিজনেস ডিভিশন ম্যানেজার মো মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সর প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের পরিচালক মো আনিসুর রহমান ও সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস।
পরে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অধিকার করে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী পারিজাত পুরকায়স্থ। দ্বিতীয় স্থান অধিকার করে জগন্নাথপুর সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী অন্বেষা রানী পাল। তৃতীয় স্থান অধিকার করে জামালগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান।