সিলেটে টেলিভিশন সাংবাদিকদের একক সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার নতুন কার্যকরী কমিটিকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী অভিনন্দন জানিয়েছেন।
তিনি সংগঠনের নতুন সভাপতি সজল ছত্রী, সাধারণ সম্পাদক শ্যামানন্দ দাস ও কোষাধ্যক্ষ সুবর্ণা হামিদসহ নতুন নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, গণমাধ্যম সমাজের সমস্যা, সম্ভাবনা ও অসংগতি তুলে ধরে। সমাজ সংস্কারে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। সমাজে কি হওয়া উচিত কিংবা কি করা যাবে না তার দিকনির্দেশনা গণমাধ্যমের কাছ থেকেই সমাজ পায়।
তিনি ইমজা ও নতুন কমিটির সাফল্য কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি