সিলেট মহানগরীর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক, বাদাম বাগিচা ১ নম্বর রোডের বাসিন্দা মো ইসলাম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার, ১ ফেব্রুয়ারি (১৭ মাঘ) দিনগত রাত ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার ইন্তেকালে সিলেট মহানগর আওয়ামী লীগ গভীর শোক প্রকাশ করেছে।
এক শোকবার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন মো ইসলাম উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি