সিলেট মহানগরীর আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক সিরাতুন্নবী (স) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি (১৮ মাঘ) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ। অধ্যক্ষ মো জমির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। প্রধান বক্তা ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ক্বারী মতিউর রহমান। এছাড়াও প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষকমণ্ডলীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে সিরাতুন্নবী (স) মাহফিল শুরু হয়। জ্যেষ্ঠ শিক্ষক মো আবুল কালামের সঞ্চালনায় প্রধান বক্তা মহানবী (স) ও আল কোরআনের মর্মবাণী সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
তিনি শিক্ষার্থীদের বিশ্বনবীর জীবনাদর্শ অনুসরণ ও অনুকরণ করতে উদ্বুদ্ধ করেন।
প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রধান অতিথি মহানবীর আদর্শ সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করার আহবান জানান।
শিক্ষকমণ্ডলীর মধ্য থেকে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক রেহেনা বেগম ও সহকারী শিক্ষক মো আব্দুল করিম শেখ।
এছাড়া মিলাদ মাহফিল উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হয়।
সবশেষে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি