সাংবাদিক সালমান ফরিদের মাতৃবিয়োগে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

প্রকাশিত January 30, 2024
সাংবাদিক সালমান ফরিদের মাতৃবিয়োগে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, দৈনিক শুভ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক সালমান ফরিদের মা হোসনা বেগম (৬৫) আর নেই।
সোমবার, ২৯ জানুয়ারি (১৫ মাঘ) দুপুর দেড়টার সময় সিলেট মহানগরীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার জানাজা ও দাফন গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয় ।
সাংবাদিক সালমান ফরিদের মায়ের মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল গভীর শোক প্রকাশ করেছেন ।
এক শোকবার্তায় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি